এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রথমবার সরকারি সফরে বান্দরবানের থানচি উপজেলায় যাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতা রাজপুত্র সাচিংপ্রু জেরী। আগামীকাল বুধবার (০৬ মে) তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জনমনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার (০৫ মে) থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল এক নোটিশের মাধ্যমে সাংসদের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাংসদের আগমন উপলক্ষে আগামীকাল বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।
বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ জানান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাচিংপ্রু জেরী সাঙ্গু নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত পোনা অবমুক্তকরণ এবং দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি নিয়ে আলোচনা করবেন। এছাড়া জেলেদের জীবিকা সংস্থান ও মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সুরক্ষায় সচেতনতামূলক পদক্ষেপের বিষয়ে গুরুত্বারোপ করবেন তিনি।
সফরে পর্যটন সম্ভাবনাময় এই অঞ্চলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে নৌ-ভ্রমণ ও প্রকৃতি-নির্ভর পর্যটন বিকাশের পাশাপাশি পাহাড় ও নদীর সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে গাইড, হোমস্টে ব্যবস্থাপনা ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিষয়েও দিকনির্দেশনা দেবেন সাংসদ।
পাশাপাশি সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হবে। যাতে করে প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও ভর্তুকি সুবিধা লাভ করতে পারেন। এলাকার সার্বিক উন্নয়ন, চলমান সরকারি কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করবেন রাজপুত্র সাচিংপ্রু জেরী।
সাংসদের এই প্রথম সফরকে ঘিরে থানচির সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিশেষ চাঞ্চল্য দেখা দিয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।