এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা পরিষদ। জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের বিশেষ প্রচেষ্টায় নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তার চেক তুলে দেন। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো আরিফ সরদার, আউয়াল সরদার ও মান্নান সরদারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট তিনটি চেক প্রদান করা হয়।
চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, জেলা যুবদলের সাবেক সদস্য মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জুয়েল এবং মহিলা দলের সাবেক সভাপতি কামরুন নাহার খুকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের এই তিন সহোদরের বসতঘর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে পরিবারগুলোর প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এই পরিবারগুলোকে জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন স্থানীয়রা।
এপ্রিল ২০, ২০২৬
মার্চ ২৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নীলফামারী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।