এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জোর দাবি জানিয়ে সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লার দৃষ্টি আকর্ষণ করেছেন বিশিষ্ট সমাজসেবক মুন্সী বিল্লাল হুসাইন।
তিনি বলেন, একটি উপজেলা শহরের প্রাণ হলো তার যোগাযোগ ব্যবস্থা। অথচ দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা পৌর এলাকায় নির্দিষ্ট বাস টার্মিনাল না থাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে আছেন। যত্রতত্র বাস পার্কিংয়ের কারণে যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগ এখন নিত্যদিনের চিত্র।
মুন্সী বিল্লাল হুসাইন আরও বলেন, পরিকল্পিত পৌর টার্মিনাল নির্মাণ হলে আলফাডাঙ্গার চিত্রই বদলে যাবে। যানজটমুক্ত আধুনিক শহর গড়ে উঠবে, ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। সবচেয়ে বড় কথা, আলফাডাঙ্গা থেকে ঢাকায় দ্রুত ও নিরাপদে যাতায়াত করা যাবে। হাজারো যাত্রীর সময় বাঁচবে, ভোগান্তি কমবে, জীবন হবে সহজ।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এমপি ড. ইলিয়াস মোল্লা একজন প্রমাণিত উন্নয়নবান্ধব জননেতা। আলফাডাঙ্গাকে এগিয়ে নিতে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আলফাডাঙ্গাবাসীর এই প্রাণের দাবি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং দ্রুত টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়ে ইতিহাস গড়বেন,এই বিশ্বাস আমাদের আছে।
এলাকাবাসী মনে করছে, পৌর টার্মিনাল নির্মাণ শুধু একটি অবকাঠামো নয়, এটি আলফাডাঙ্গার অর্থনীতি, যোগাযোগ ও নাগরিক সুবিধার নতুন দিগন্ত উন্মোচন করবে।
মে ২৭, ২০২৬
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।