এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামীলীগ সরকারের আমলে প্রতিটি জেলায় জেলায় আয়না ঘর ছিল, সেখানে মানুষদের ধরে এনে নির্যাতন করা হত, মেরে ফেলা হত, এইসব মানবাধিকার লঙ্গনে চরমে পৌঁছে গিয়েছিল শেখ হাসিনা সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
বুধবার (৩০ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দায় চাঁদহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি তাদের দেশ গঠন ও সংস্কারের জন্য সময় দিব। এখন তাদের সংস্কার করে অতি দ্রুত ভোটের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, ভোটে জিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে আর তারেক রহমান এদেশের প্রধান মন্ত্রী হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এ সময় বিগত সরকারের আমলে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধগতির কড়া সমালোচনা করে তিনি বলেন। ২০০ টাকা দামের মরিচ, ৩০০ টাকা দামের পেয়াজ, আর ৭০ টাকা দামের চাল খাবে জনগণ, সেই বাংলাদেশ বিএনপি গড়বে না।
চরযশোরদি ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক আবুল হাসনাত টিটু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমূখ।
এ সময় বিএনপি ও তার অংগসংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।