এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্থানীয় সরকার নির্বাচনে সব বৈধ প্রার্থীই অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করে বলেছেন, এই নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না এবং কোনো দলীয় প্রতীকও থাকছে না। ফলে আওয়ামী লীগের কেউ প্রার্থী হলেও তাতে কোনো সমস্যা নেই।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে তারা দেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায়। এছাড়া সরকারের অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তকেও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্বাগত জানিয়েছেন। প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে দুই দেশ কীভাবে উন্নয়নমূলক কাজে একসঙ্গে এগিয়ে যেতে পারে, তা নিয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এদিকে স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন—গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। দুই দেশের মধ্যকার পারস্পরিক অংশীদারত্বকে আরও বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনা যেতে পারে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।