এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে এবং একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা-পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা মিলনায়তনে ‘শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা’টি অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন।
সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিচ্ছন্নতা কেবল নিজের সুস্থতার জন্যই নয়, এটি একটি সুস্থ সমাজ ও জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত। তাই নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে এই পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিজ নিজ অবস্থান থেকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক আলোচনা সভা শেষে মাদরাসা প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ মাদরাসা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
পরিচ্ছন্নতার পাশাপাশি একটি সবুজ ও নির্মল ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের মহতী কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।