এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম, প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর জেলা শাখা।
শনিবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মাওলানা জাফর।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাফেজ আবু দাউদ, সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, মাধ্যমিক শাখার সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুজ্জামান এবং ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু, ইফতেদায়ী মাদ্রাসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সুযোগ-সুবিধা প্রদান, প্রতিটি উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন সর্বোচ্চ ছয় মাসের মধ্যে প্রদানের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে।
তারা এসব দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পরে মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।