এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুই দিন আগে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রাম থেকে নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে।
বুধবার সকাল থেকেই তারা তার মায়ের সাথেই খেলা করছিল। তার নানার বাড়িতে বড় ভাই আব্দুর রহমান (০৬) টিউবওয়েলের পানি চেপে তার মাকে সাহায্য ও করেছিল। পাশেই পুরাতন খাল ছিল কয়েকদিন আগে সেটি সরকারিভাবে কাটা হয়েছিল। তাই খালটি অনেক গভীর।
গতকালকে তার মায়ের সাথে গোসল করতে গিয়ে তারা ওইখানে খেলা করছিলো। বুধবার সেই লোভে তার মাকে ফাঁকি দিয়ে তারা দুই ভাই সেখানে গিয়েছিলো। দুপুর ১টার দিকে দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাড়ির লোকজন তাদের অনেক খোঁজাখুজি করে। একপর্যায়ে বাড়ির সামনের সরকারি ভাবে কাটা খালেই তাঁদের লাশ ভেসে ওঠে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, আমাদের হাসপাতালে পানিতে পড়া দুইজন শিশুকে যখন নিয়ে আসে তখন তারা মৃত অবস্থায় ছিল।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।