থানচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
May 13, 2026 - 19:19
May 13, 2026 - 19:19
থানচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলার জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী উৎসব মূখর পরিবেশের অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৩ মে বিকাল ৩টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,র হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথ আয়োজন করেন। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ প্রতিপাদ্যের জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ পঙ্কজ বড়ুয়া সঞ্চালনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ - আল- ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্যান্যদের মধ্যে আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ নাঈম বিন শাহজাহান,প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনা মিত্র চাকমা,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা,

প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পাহাড়ি দুর্গম অঞ্চলে পুষ্টি সচেতনতা ছড়িয়ে দিতে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি, শিশুদের প্রথম ১,০০০ দিনের সঠিক খাদ্য, কিশোরী পুষ্টি এবং ঘরের আঙিনায় পুষ্টিকর সবজি উৎপাদনের ওপর জোর দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, পুষ্টি বৈষম্য দূর করতে পরিবারভিত্তিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি, ডাল, ডিম, মাছ ও ফলমূল নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে অপুষ্টি অনেকাংশে কমানো সম্ভব।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে থানচির বিভিন্ন পাড়ায় উঠান বৈঠক, স্কুলভিত্তিক প্রচার, গর্ভবতী মায়েদের কাউন্সেলিং এবং পুষ্টি বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুষ্টি বিষয়ক কুইজ, চিত্রাঙ্কন, রান্না প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পুষ্টি সচেতন একটি স্বনির্ভর সমাজ গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী, শিক্ষার্থী, নারী নেত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পাড়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সপ্তাহব্যাপী পুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রম, উঠান বৈঠক, প্রদর্শনী, পরামর্শ সেবা এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow