এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে “হাম-রুবেলা” বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান মহোদয়ের সঙ্গে “হাম-রুবেলা” বিষয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল-এর কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় হাম রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিশদ আলোচনা করেন ডাঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন ফরিদ, ডাঃ আলিমুদ্দিন, ডাঃ পার্থ প্রতিম সিকদার, ডাঃ এস এ চৌধুরী, ডাঃ নকুল রঞ্জন সরকারসহ হাসপাতালের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকবৃন্দ।
সভায় বক্তারা হাম-রুবেলা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিশুদের জন্য নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও তুলে ধরা হয়।
উল্লেখ্য, ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল-এ ইতোমধ্যে ২৩ শয্যা বিশিষ্ট একটি বিশেষ হাম ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।