এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘ কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
কারাগার সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষে তাকে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সকাল বেলা কারাগারের মূল ফটক দিয়ে তিনি বেরিয়ে আসেন। এ সময় তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে কারাফটকে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলতে পারেননি। একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তিনি পরিবারের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল সরকারের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় জামিনের আদেশ হাতে পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে, গত ৬ এপ্রিল বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি রুল জারি করেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল আবুল সরকারকে আটক করে। তার আগে, ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ধর্ম অবমাননার অভিযোগ এনে আবুল সরকারের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ তিনি কারামুক্ত হলেন।
জুন ১১, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।