এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের স্পিন বিষ আর মন্থর উইকেট সামলানোর চ্যালেঞ্জ নিয়ে আজ সোমবার ঢাকায় পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঘরের মাঠের চেনা কন্ডিশন ছেড়ে বাংলাদেশের বৈরি পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়াই এখন কিউইদের মূল লক্ষ্য। আসন্ন সাদা বলের সিরিজে স্পিনাররাই বড় ব্যবধান গড়ে দেবে বলে মনে করছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তাই তো বাংলাদেশে আসার আগেই স্পিন-সহায়ক উইকেট নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
অধিনায়ক টম ল্যাথাম দলের খেলোয়াড়দের মানসিক প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, নিউজিল্যান্ডের তুলনায় বাংলাদেশের কন্ডিশন একেবারেই ভিন্ন হবে। তাই সিরিজের শুরুটা ভালো করতে হলে মূল লড়াইয়ে নামার আগের প্রস্তুতিটা খুব জরুরি। কিউই অধিনায়কের মতে, সঠিক পরিকল্পনা আর কার্যকর প্রস্তুতির মাধ্যমেই কেবল এই প্রতিকূল কন্ডিশনে সাফল্য পাওয়া সম্ভব।
আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে কিউই স্কোয়াডে নেই প্রথম সারির অন্তত ১০ জন নিয়মিত ক্রিকেটার। তবে এই খর্বশক্তির দল নিয়ে মোটেও চিন্তিত নন ল্যাথাম। তিনি মনে করেন, এটি তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের একটি বড় সুযোগ। স্কোয়াডের প্রতিটি সদস্যেরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকায় এই সফরটি দলের ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা আজ দুই ভাগে ঢাকায় পৌঁছাবেন। একটি ছোট অংশ বিকেলে পৌঁছালেও দলের মূল বহরটি পৌঁছাবে রাত ১১টার দিকে। আগামীকাল মঙ্গলবার বিশ্রাম শেষে বুধবার থেকে মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনডোর অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুতি শুরু করবে সফরকারীরা।
সিরিজের সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। এরপর ২০ ও ২৩ এপ্রিল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি লড়াই; যার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল, ২৯ এপ্রিল এবং ১ মে। এই সিরিজকে সামনে রেখে দুই দেশই এখন চূড়ান্ত রণপরিকল্পনায় ব্যস্ত।
জুলাই ১১, ২০২৬
এপ্রিল ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।