এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ বঞ্চনার পর বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) পদে পুনরায় নিয়োগ ফিরে পেয়েছেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিম আউটশাহী গ্রামের সন্তান মো. রুবেল মাতবর। এই আনন্দঘন মুহূর্তে তাকে ও তার পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করিয়েছেন টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু।
জানা যায়, পশ্চিম আউটশাহী গ্রামের এবাদুল মাতবরের ছেলে মো. রুবেল মাতবর ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তার এই নিয়োগ বাতিল করে দেয়। দীর্ঘ সময় পর ২০২৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার ক্ষমতায় এলে রুবেল মাতবরের বাতিল হওয়া নিয়োগটি পুনরায় বহাল করা হয়।
নিয়োগ ফিরে পাওয়ার পর, আগামী ২০ এপ্রিল (২০২৬) তারিখে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তাকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই সুখবর পাওয়ার পর রুবেলের পরিবার ও এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। এরই ধারাবাহিকতায়, গত ১৮ এপ্রিল রাতে টঙ্গিবাড়ী থানার ওসি মো. মনিরুল হক ডাবলু রুবেল মাতবরের বাড়িতে উপস্থিত হন। সেখানে তিনি রুবেল মাতবরসহ তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
দীর্ঘ বছর পর হারানো অধিকার ও চাকরি ফিরে পাওয়ায় রুবেল মাতবর এবং তার পরিবারের সদস্যদের চোখে-মুখে এখন বাঁধভাঙা উচ্ছ্বাস ও উৎসবের আমেজ বিরাজ করছে।
আগস্ট ১৮, ২০২৫
ফেব্রু ১৩, ২০২৬
ডিসেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।