এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনগণের ভোটের কালি শুকাতে না শুকাতেই বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলায় নিজ বাসভবনে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, আজ নববর্ষের দিনেই আমাদের প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এর আগে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এতে প্রমাণ হয়, জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিক।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, এ দেশের মাটি ও মানুষের দল। তাই এ দলকে ঘিরে সবসময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সদস্য আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পাকিস্তান | ১৫ অক্টোবর, ২০২৬
ভারত | ১৫ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।