এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌরবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও বিএনপি নেতা কে এম নাজমুল ইসলাম।
মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত নওয়াব আলী টাওয়ারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ শুভেচ্ছা জানান এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্যে কে এম নাজমুল ইসলাম বলেন, নির্বাচিত হতে পারলে ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি তিনি পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে তিনি দলের কাছে মনোনয়ন চাইবেন। দল মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন করে দল তাকে মনোনয়ন দেবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার সাবেক ৬ নং ওয়ার্ডের
কৃষক দলের সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক চৌধুরী, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান মুরাদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান মুরাদ, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান মোল্লা, সমাজসেবক ইউসুফ হোসেন বাদল, আব্দুর রহমান ব্যাপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ফরিদপুর পৌরসভা গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
জানু ২৭, ২০২৪
জুন ৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আইন আদালত | ১৫ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।