এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের অন্যান্য স্হানের ন্যায় পিরোজপুরের জিয়ানগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ভবনের সামনে জাতীয় সংগীত ও বৈশাখী গানের মাধ্যমে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে সরকারি ইন্দুরকানি ডিগ্রী কলেজ ক্যাম্পাস পর্যন্ত এক বন্যাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলেরনেতাকর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এরপর বিভিন্ন পর্যায়ের মানুষের অংশগ্রহণে পান্তা ইলিশের আয়োজনসহ রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিকেলে বলেশ্বর নদীতে সর্বসাধারণের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতার অংশগ্রহণ করা হয়। এরপরে আল্লামা সাঈদী সেতুর নিচে চাড়াখালি অংশে বৈশাখী মেলা ও বৈশাখী গানের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এমপি বলেন,পহেলা বৈশাখ শুধু একটি তারিখ নয় এটি আমাদের হাজার বছরের সংস্কৃতি,অসাম্প্রদায়িক চেতনা আর মিলনের প্রতীক,এটি বাঙালির জাতীয় উৎসব। এসো হে বৈশাখে আমরা যে নতুন কে বরণ করি এটা আমাদের বাঙালি পরিচয়ের শক্তি।
পহেলা বৈশাখ ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল বাঙালির উৎসব। এই দিনে ধনী গরিব, সকল ধর্মের মানুষ এক কাতারে দাঁড়াতে সক্ষম হয়,এটি আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা এই সম্প্রীতির বন্ধনে আরো দৃঢ়, ঐক্যবদ্ধ হই, হিংসা বিদ্বেষ পরিহার করে ভালোবাসা দিয়ে নতুন বছরকে বরণ করি। আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে আমরা সকলে বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করি।
এরপর প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও সকলকে ধন্যবাদ জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।