এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে গভর্নিং বডির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে কলেজ মিলনায়তনে সভা আয়োজন করা হয়।
গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমান সভার সভাপতিত্ব করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব এম এম মুজিবুর রহমান মুজিব সভার সঞ্চালনা করেন। সভায় মোঃ তাজমিনউর রহমান তুহিনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কলেজের একাডেমিক কার্যক্রমের গুণগত মান উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা এবং চলমান অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে সভাপতি ডা. মাফরুহা রহমান বলেন, কলেজের একাডেমিক মান ও শৃঙ্খলা উন্নয়নে আমাদের আরও মনোযোগী হতে হবে। নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত এবং গুণগত মান বজায় রেখে শেষ করতে হবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব বলেন, “শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।
সদস্য মোঃ তাজমিনউর রহমান তুহিন বলেন, কলেজের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আমরা সবাই মিলে তা নিশ্চিত করবো।
সভা শেষে উপস্থিত সদস্যরা কলেজের নির্মাণাধীন নতুন একাডেমিক ভবনের কাজ সরজমিনে পরিদর্শন করেন
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।