এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। মূল ঘাতক ফয়সাল ও তার এক সহযোগী ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে প্রচারকাজ চালিয়ে পল্টন থানার বক্স কালভার্ট রোড দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন শরিফ ওসমান বিন হাদি। এ সময় মোটরসাইকেলে এসে ফয়সাল করিম মাসুদ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী চলন্ত অবস্থায় হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনার দুদিন পর, ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের ফিরিয়ে আনা এবং বাকি জড়িতদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
জুলাই ২২, ২০২৫
ডিসেম্বর ২৪, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২৮ জুন, ২০২৬
লালমনিরহাট | ২৮ জুন, ২০২৬
জাতীয় | ২৮ জুন, ২০২৬
জাতীয় | ২৮ জুন, ২০২৬
কুষ্টিয়া | ২৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।