এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি বাজার এলাকায় দীর্ঘকাল ধরে দাঁড়িয়ে আছে একটি বিশালাকার মৃত বৃক্ষ। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই গাছটি এখন স্থানীয়দের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। গাছটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
শনিবার (২৭ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, মৃত গাছটির ঠিক নিচেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে অন্তত ২০টি পরিবার। উপজেলা প্রশাসনের জায়গায় ১৯৮০-এর দশক থেকে বাঁশ, কাঠ ও টিন দিয়ে ঘর তুলে তারা বসবাস করে আসছেন। আবাসিক এই ঘরগুলোর পাশেই একটি ছোট ঝিরি বা নালা রয়েছে, যার দক্ষিণ পাশে গড়ে উঠেছে আরও অন্তত ২০টি দোকানপাট।
বিশাল আকৃতির গাছটি বর্তমানে সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং এর গায়ে পরগাছা ও লতাগুল্ম জন্ম নিয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, সামান্য ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে গাছটি ভেঙে পড়লে নিচে থাকা টিনশেড ঘরবাড়ি ও দোকানপাটের ওপর আছড়ে পড়বে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
গাছের নিচে বসবাসরত স্থানীয় বাসিন্দা দিল মোহাম্মদ দিলু, পলাশ ধর, মিল্টন দাশ ও শান্ত দাশ জানান, দীর্ঘ দিন ধরে তারা মাথার ওপর এই বিপদ নিয়ে বসবাস করছেন। সামান্য বাতাস হলেই তাদের মনে আতঙ্ক ভর করে। অথচ প্রশাসনের চোখের সামনে থাকলেও ঝুঁকিপূর্ণ এই গাছটি অপসারণে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বাজারের ব্যবসায়ী খেমংথুই মাস্টার ও পলাশ দাশ বলেন, “সম্ভাব্য দুর্যোগ এড়াতে দ্রুত মৃত গাছটি কেটে ফেলা প্রয়োজন। প্রশাসন যদি জরুরি হস্তক্ষেপ না করে, তবে যেকোনো সময় বড় দুর্ঘটনা নেমে আসতে পারে।”
এ বিষয়ে থানচি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, “বিষয়টি এতদিন আমার নজরে আসেনি, স্থানীয়রা জানানোর পর জানতে পারলাম। খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে বর্তমানে সরকারি অফিসগুলো বন্ধ রয়েছে। ছুটি শেষ হলেই প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে দ্রুত গাছটি অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সচেতন মহল মনে করছেন, জননিরাপত্তার স্বার্থে কালক্ষেপণ না করে প্রশাসনের উচিত দ্রুততম সময়ে ঝুঁকিপূর্ণ এই মৃত বৃক্ষটি অপসারণ করা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।