এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং প্রবাসী বিএনপি নেতা অহিদুজ্জামান নিলুর সার্বিক ব্যবস্থাপনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে হাজী বলুউদ্দিন নেছারিয়া শামসুল উলূম চক্রীবাড়ী মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মোঃ ফারুক আকন ও রেজাউল করিম। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, এনায়েত খান মনু ও আবুল হোসেন মোল্লা। আরও উপস্থিত ছিলেন বাগধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পিন্টু হাওলাদার ও যুগ্ম আহবায়ক আপাং।
অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুন্সি, যুবদল নেতা আকাশ মাহমুদ, মোঃ রাছেল, মোঃ সোহাগ মিয়া, মানিক মোল্লা, মোঃ আলী আশরাফ, কাজী মনিরুজ্জামানসহ যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসার শিক্ষক মন্ডলী মোনাজাত পরিচালনা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২০ জুন, ২০২৬
ফুটবল | ২০ জুন, ২০২৬
মাগুরা | ২০ জুন, ২০২৬
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
ফরিদপুর | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।