এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাবেক প্রভাবশালী এমপি মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল করেন হাতিয়া উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১৩আগষ্ট) বিকেলে হাতিয়ার সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের বাস ভবন থেকে হাজার হাজার নেতা কর্মীরা এই বিক্ষোভ মিছিলটি বের করে।
এতে হাতিয়া উপজেলা বিএনপি নেতা খন্দকার আবুল কালাম, কাজী আবদুর রহিম, ইকবাল উদ্দিন রাশেদ, আলাউদ্দিন আলোর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফজলুল আজিমের বাস ভবনে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলীর দ্রুত বিচারের দাবিতে শ্লোগান দেয়া হয়। মিছিলে নানান রকমের শ্লোগানে মোহাম্মদ আলীর ফাঁসির দাবি সহ পতিত সরকারে দুর্নীতিবাজ এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিচারের দাবিতে বিক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
এসময় দ্বীপের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী পতাকা ঢোল তবলা ব্যান্ড বাঁশি নিয়ে মিছিলে অংশগ্রহণ করে।
বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সহ বিভিন্ন পেশাজীবি দলের নেতাকর্মীর মধ্যে ফাহিম উদ্দিন, আকরাম হোসাইন, রিয়াজ মাহমুদ, আবদুল হালিম, মমিন উল্যা রাসেল, এডভোকেট সুমন সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।
ডিসেম্বর ১৭, ২০২৪
সেপ্টেম্বর ৫, ২০২৬
আগস্ট ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।