এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ব্যক্তি হলেন একই গ্রামের সাইদুল প্রামাণিক। তিনি অভিযোগ করে বলেন, ছয় বছর আগে জামাই দাউদ মণ্ডলের কাছ থেকে জমি লিজ দেওয়ার কথা বলে তিনি এক লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও জমি বুঝিয়ে না দিয়ে কিংবা টাকা ফেরত না দেওয়ায় সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, এ নিয়ে একাধিকবার গ্রামে সালিস হলেও কোনো সমাধান হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে ক্ষিপ্ত জামাই দাউদ মণ্ডল সাইদুলকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এই সময় তার দুই ছেলে মিজান মণ্ডল ও নাজমুল মণ্ডলও সঙ্গে ছিলেন।
ঘটনার খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে আটক করে। আটকরা হলেন—দাউদ মণ্ডল, মিজান মণ্ডল ও নাজমুল মণ্ডল।
এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। নির্যাতনের শিকার ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এমন ঘটনা নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।