এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ী বালিয়াকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সরকারি টেকনিক্যাল কলেজ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ প্রমুখ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী ও তার কর্মসূচি সম্পর্কে গভীর আলোকপাত করেন এবং তাঁর অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। সভায় দেশের জন্য তার অকুণ্ঠ সাহসিকতা ও নেতৃত্বগুণের প্রশংসা করা হয়।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এপ্রিল ২, ২০২৬
এপ্রিল ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।