এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের লামায় জায়গা দখল ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন লাইনঝিরি এলাকার বাসিন্দা আব্দুল বারেকের পরিবার। তারা অভিযোগ করেছেন, প্রতিবেশী মৃত হানিফ ভান্ডারির পরিবারের সদস্যরা মিথ্যা মামলা, হামলা ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে তাদেরকে হয়রানি করছে।
মঙ্গলবার (১৭ জুন) লামা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল বারেকের ভাগিনা মোঃ ইসহাক। তিনি জানান, মৃত হানিফ ভান্ডারির ছেলে আমির হোসেন, বিজিবি সদস্য আনোয়ার হোসেন, ভাই শাহাজান ও সোহরাব হোসেন এবং সোহরাবের ছেলে মনির হোসেন মিলে দীর্ঘদিন ধরে বারেক পরিবারের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আসছে। তারা বারবার ভাড়াটে লাঠিয়ালদের নিয়ে দোকানপাটে আক্রমণ করছে। সর্বশেষ গত ৯ জুন রাতে তারা আবারও হামলা চালায়। তবে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে ওই রাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, হানিফ ভান্ডারির পরিবারের দাবিকৃত জমির অবস্থান বারেক পরিবারের দখলকৃত জায়গা থেকে অনেক দূরে। এমনকি যে জমি তাদের দাবি, তা ইতোমধ্যেই সরকারি মালিকানায় চলে গেছে এবং সেখানে বর্তমানে সরকারি রাস্তা রয়েছে। বারেক পরিবারের দাবি, তাদের দখলীয় দোকানপাটসহ প্রায় ১৫ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে আছে। এটি বানিজ্যিক গুরুত্বপূর্ণ জায়গা হওয়ায় হানিফ ভান্ডারির পরিবারের লোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পরিবারটি আরও অভিযোগ করে জানায়, বিগত তিন দশকে একাধিকবার হানিফ ভান্ডারির পরিবার জোরপূর্বক জায়গা দখল করতে চেয়েছে। ২০০৪ ও ২০২২ সালে তারা থানায় সাধারণ ডায়েরি করলেও, প্রতিবারই আদালত বা প্রশাসন থেকে বারেক পরিবারের পক্ষে আদেশ এসেছে। সর্বশেষ ২০২২ সালে জমি নিয়ে দায়ের করা একটি মামলার তদন্তে দেখা যায়, উক্ত জায়গা সরকারি রাস্তার অন্তর্ভুক্ত এবং কোনো পক্ষই সেখানে মালিকানা দাবি করতে পারবে না বলে রায়ে উল্লেখ রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে এবং স্থানীয় ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে হানিফ ভান্ডারির পরিবারের সদস্যরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বারেক পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি ঘটাচ্ছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে ভূমিদস্যু এই পরিবারের হাত থেকে তাদের রক্ষা করা হয় এবং দখলদারিত্বের চেষ্টা বন্ধ হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল বারেকের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়, যাতে তারা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন।
সেপ্টেম্বর ১১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।