এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং সম্প্রদায়ের ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন মো. জামাল হোসেন (৩২), যিনি বরিশাল জেলার নজরুল ইসলামের ছেলে। তিনি রোয়াংছড়ি-রুমা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত একজন শ্রমিক। গতকাল সোমবার (১০ মার্চ) রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এই কিশোরী প্রায়ই পাড়ার আশেপাশে ঘুরে বেড়ান। গতকাল সন্ধ্যায় সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক মো. জামাল হোসেন তাকে খামতাং পাড়ার কবরস্থান পাশে একা পেয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকার শুনে পাড়ার লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন।
ঘটনাটি পাড়ায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত জামাল হোসেনকে খুঁজতে শুরু করা হয়, কিন্তু রাতভর চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে রাস্তার কাজে নিয়োজিত অন্য শ্রমিকরা তাকে আটক করে পাড়াবাসীর হাতে তুলে দেন। পাড়াবাসী তাকে একটি স্কুলে আটকে রেখে রোয়াংছড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
রোয়াংছড়ি থানার এসআই ও থানার ইনচার্জ মো. আশেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৩ জুন, ২০২৬
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
হলিউড | ২৩ জুন, ২০২৬
সিলেট | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।