এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ২০১১/২-এস এর ১০ গজ বাংলাদেশের ভেতরে বিজয়নগর উপজেলার কাউহাটি এলাকা থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—শ্রী গৌতম চন্দ্র দাস ও শ্রীমতি কবিতা রাণী দাস। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আগরতলায় বসবাসরত গৌতম চন্দ্র দাসের শাশুড়ির মৃত্যুজনিত শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে তারা সীমান্ত অতিক্রম করছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।