এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জন ডাঃ শারমিন আক্তার সুইটিকে জড়িয়ে রোগী মৃত্যুর সংবাদ প্রচারের ঘটনায় তাকে সামাজিক ও মানসিকভাবে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার ভাঙ্গা বাজারে অনুষ্ঠিত সম্মেলনে ডাক্তার শারমিন আক্তার সুইটি সংবাদটির প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশিত সংবাদটিতে উল্লেখিত তথ্য সঠিক নয়।
তিনি বলেন, "গত ১৬ ফেব্রুয়ারি ভাঙ্গা গ্রিন প্রাইভেট হাসপাতালে শ্রাবণী (২০) নামের এক প্রসূতিকে সিজার করে বাচ্চা প্রসব করানোর সময় ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়," শিরোনামে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন। অথচ, ১৬ ফেব্রুয়ারি উক্ত হাসপাতালে সিজারের বিষয়ে তিনি কিছু জানতেন না এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন না। বিষয়টি খোঁজ নিয়ে জানা যায়, ওই অপারেশনটি অন্য একজন সার্জন করেছেন।
ডাক্তার শারমিন আক্তার সুইটি বলেন, "আমি দীর্ঘদিন ধরে সুনামের সাথে ভাঙ্গার মানুষকে সেবা দিয়ে আসছি। আমার সুনাম ক্ষুণ্ন এবং আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি সুযোগ সন্ধানী মহলের সরবরাহকৃত বানোয়াট তথ্য দিয়ে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবেশন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।"
তিনি আরও বলেন, "সত্য ঘটনাটি উদঘাটন করে জাতির সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহ্বান জানাচ্ছি।" এ সময় উপস্থিত ছিলেন ডাঃ গোপাল দেব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি অপারেশনটি করেছিলেন সার্জন ডাঃ সৈয়দা দিলশাদ বেগম দিশা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।