এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও কলেজ ছাত্র নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে ফরিদপুর - বরিশাল মহাসড়কের হামিরদী নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে ঢাকাগামী রোজিনা পরিবহনের চাপায় ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নারগিছ খাতুন ঘটনাস্থলেই নিহত হন। তিনি নিজ বাড়ি থেকে তার কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে ব্যাংকের ব্যবস্থাপক মানোয়ার হোসেন নিশ্চিত করেন।
অপরদিকে একই সড়কের তালমা নামক স্থানে একটি অজ্ঞাত পরিবহনের চাপায় মাহেন্দ্রের যাত্রী জাহিদ মোল্লা নামে এক কলেজ ছাত্র নিহত হয়। সে মাদারীপুর জেলার শিবচরের আশরাফ মোল্লার ছেলে এবং রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।
এপ্রিল ১৯, ২০২৪
ফেব্রু ২১, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।