এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল, ২০২৫) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে অংশগ্রহণকারী ২ হাজার ৫৬৭ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯৫.৮২ শতাংশ।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “এটি গুচ্ছ পদ্ধতিতে পঞ্চমবারের মতো ভর্তি পরীক্ষা। এতে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে, পাশাপাশি যাতায়াতে ভোগান্তিও কমেছে। পরীক্ষাটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।”
জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আগামী ২ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা একই সময়সূচি অনুযায়ী—বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত—অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস, ফলাফল ও অন্যান্য নির্দেশনা পাওয়া যাবে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে: https://gstadmission.ac.bd।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।