এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধুন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামে মানবকল্যাণে নিবেদিত একটি নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় সাতবর্গ শাহজালাল জামে মসজিদ সংলগ্ন বয়লার মাঠে ‘সাতবর্গ প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠন’-এর উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অরাজনৈতিক এ সংগঠন সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হোসেন। ভার্চুয়ালি যুক্ত থেকে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মাসুদ রানা শিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিবুর রহমান সরকার ও স্থানীয় জনপ্রতিনিধি অলি আহাদ (মেম্বার)।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মুফতি মাহবুবুর রহমান, তৈয়ব আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন, সাহিদুল ইসলাম, প্রবাসী আবুল মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এজাজুল হক। উদ্বোধনী বক্তব্য দেন লিয়াকত আলী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীদের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে প্রায় ৫০টি অসহায় ও দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এপ্রিল ২৬, ২০২৫
জুন ২৬, ২০২৪
ডিসেম্বর ২৩, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।