এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফ্যাসিস্টরা গোপালগঞ্জকে আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা আওয়ামী ফ্যাসিস্টদের থেকে মুক্ত করে ছাড়ব। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে শহরের জনতা ব্যাংক মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রা শেষ সমাবেশে এসব কথা বলেন, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা জেলা শহরের জনতা ব্যাংক মোড়ে জড় হতে শুরু করেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৭তম দিন উপলক্ষে ফরিদপুরে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুর দুইটার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে এনসিপির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। সার্কিট হাউজ থেকে শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।
এ পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা, যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ এবং জেলা-উপজেলা ও কেন্দ্রীয় নেতারা।
পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
তবে এনসিপির এই পথযাত্রা ও সমাবেশকে ঘিরে সকাল থেকেই সেনাবাহিনী, পুলিশ, র্যাবের কঠোর নজরদারী লক্ষ্য করা গেছে। জেলা কারাগারসহ শহরের বিভিন্ন মোড়ে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছিলো।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৩ জুন, ২০২৬
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।