এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে সাবেক সহ-সভাপতি ও ছাত্রনেতা ওমর ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ওমর ফারুকের জীবন, রাজনৈতিক দর্শন ও ত্যাগ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ওমর ফারুক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এক খাঁটি সৈনিক। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতেন, ছিলেন একজন পরিশ্রমী ও নিবেদিত প্রাণ নেতা। ফরিদপুর যুবদলের যে শক্ত অবস্থান তৈরি হয়েছে, তার পেছনে ওমর ফারুকের অবদান অনস্বীকার্য।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ওমর ফারুকের পিতা সালাম সিকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল ও দেলোয়ার হোসেন দেলু, সদস্য রশিদুল ইসলাম লিটন, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও প্রচার সম্পাদক মোহাম্মদ সরন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন।
আলোচনার পর ওমর ফারুকের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মোঃ আকরামুজ্জামান।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।