এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রোমান মোল্লা (২৮) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা থেকে মাগুরাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৩৮০৯) বাসটি অতিরিক্ত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সুজুকি জিক্সার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। আহত রোমান মাগুরা সদর উপজেলার রিদয়পুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে। তিনি ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠানো হয়।
করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার পর হানিফ পরিবহন বাসটি আটক করা হয়েছে এবং মোটরসাইকেলটি হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নওপাড়া বাইপাস সড়কে বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা যানবাহনের গতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।