এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫ম পর্যায়ের (২য় ধাপ) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১১ জুন ২০২৪, মঙ্গলবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশব্যাপী ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষ্যে সদরপুর উপজেলা দরবার হলে উপজেলা প্রশাসন কর্তৃক গণভবনে আয়োজিত অনুষ্ঠানের লাইভ ভিডিও প্রদর্শনের আয়োজন করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিম, এলজিইডি কর্মকর্তা আবদুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমদে জামশেদ, কৃষি কর্মকর্তা লিটন রায়, ওসি (তদন্ত) মো: আনিসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যানগণ, গৃহহীন পরিবারের সদস্য, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এ পর্যন্ত সদরপুরে মোট ৭১৮ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। এছাড়া আজকের অনুষ্ঠান শেষে ২০টি দুস্থ্য পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়।
ডিসেম্বর ১৩, ২০২৪
অক্টোবর ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।