ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  

ফরিদপুর জেলা প্রতিনিধি:
১১ জুন, ২০২৪ ৩:৫৭ পিএম
শেয়ার করুন:
ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  


ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ভার্চুয়ালি ১৮,৫৬৬ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এই কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশে ১৮,৫৬৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
ফরিদপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল ,অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুরের সিভিল সার্জন ডা: মো: সিদ্দীকুর রহমান,
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন,জেলা কমান্ডার আনসার ও ভিডিপি নাদিরা ইয়াসমিন,  সরকারি বেসরকারি ও বিভিন্ন সংস্থার ‌কর্মকর্তা বৃন্দ ও ১৬০ টি  ভূমিহীন ‌গৃহহীন ‌পরিবারের সদস্যরা ‌উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।