এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা নারী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। রবিবার (১ জুন) সকালে উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়নের ১নং চর সাঈদখালী ওয়ার্ডের লুৎফুন্নেসা (৭৫) নামের ওই নারী নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে ও পেটে অস্ত্র ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা জানান, লুৎফুন্নেসা প্রতিদিনের মতো রবিবার সকালেও ঘুম থেকে উঠে। এরপর কোনো কারণ ছাড়াই কাউকে কিছু না বলেই নিজ ঘরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গলা কেটে ও পেটে আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান। তাৎক্ষণিকভাবে তার স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গলার আঘাতে সেলাই দেওয়া সম্ভব হলেও পেটের গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে লুৎফুন্নেসার অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফুন্নেসা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জুন ১২, ২০২৫
নভেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।