এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী এক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) সকাল ১০টায় আত্রাই উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শাফলা আক্তার।
কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (খামারবাড়ি, নওগাঁ) মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, “কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। পার্টনার প্রকল্পের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও কৃষকের আর্থিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে।”
আত্রাই উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার স্বাগত বক্তব্যে বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি প্রসারে এ ধরনের কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম রাব্বানী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহকারী অধ্যাপক (অব.) এ এফ এম মুনসুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।
এই কংগ্রেসে অংশগ্রহণকারীরা কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং মাঠপর্যায়ে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।