এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
Nov 10, 2026
Nov 10, 2026
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বির সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও মতামত শোনেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, রাস্তা-ঘাটের অবস্থা ও উপজেলার অন্যান্য সমস্যা তুলে ধরেন। ইউএনও ফজলে রাব্বি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশক কে. এম. সাঈদ, সাধারণ সম্পাদক এস. এম. সিপার (দৈনিক ভোরের আকাশ), দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ. এম. লাহেল মাহমুদ, দৈনিক দিনকাল প্রতিনিধি মো. আকরাম আলী ডাকুয়া, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. আল-আমিন হোসাইন, দৈনিক কালবেলা প্রতিনিধি উথান মন্ডল, আমাদের সময় প্রতিনিধি জ্যোতিষ চন্দ্র হালদার, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সঞ্জীব কুমার রায়, দৈনিক সংবাদ প্রতিনিধি সফিউল ইসলাম সোহেল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. জাহিদুল হক, দৈনিক এস টিভি প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি মাজেদুল ইসলাম রাসেলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আপনারা আপনাদের লেখনির মাধ্যমে নাজিরপুর উপজেলার সমস্যাগুলো তুলে ধরবেন। যে কোনো সমস্যা হলে আমাকে অবগত করুন, আমি দ্রুত সমাধানের চেষ্টা করব।"
তিনি আরও বলেন, "নাজিরপুর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান। এখানে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। সরকারি নিয়ম-নীতির মধ্যে থেকে নাজিরপুরে ইতিবাচক পরিবর্তন আনতে চাই, এজন্য আপনাদের সহযোগিতা কাম্য।"
মতবিনিময় সভার শেষাংশে তিনি নাজিরপুরের সার্বিক উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১০ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।