এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার নগরকান্দা থানা পুলিশ একাধিক প্রতারণা মামলার আসামি শহিদুজ্জামান রিপন মুন্সিকে গ্রেফতার করেছে। বুধবার (২৩ এপ্রিল) বিকালে নগরকান্দা থানার পুলিশ ঢাকা দৈনিক বাংলা মোড় এলাকা থেকে শহিদুজ্জামান রিপন মুন্সিকে (৫৫) গ্রেফতার করে।
মামলার বাদী মুন্নু জানায়, রিপন তাকে বিদেশে পাঠানোর কথা বলে ১২ লাখ টাকা গ্রহণ করে, কিন্তু বিদেশে না পাঠিয়ে তাকে বিভিন্ন স্থানে ঘুরাইতে থাকে। মুন্নু বলেন, "রিপন শুধু আমার কাছ থেকেই নয়, আরও অনেকের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়েছে। এসব অসহায় মানুষ তার প্রতারণার শিকার হয়েছে। আমি টাকা ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করি এবং সে মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমি আশা করছি, আমি সঠিক বিচার পাব।"
স্থানীয় বাসিন্দারা জানান, শহিদুজ্জামান রিপন মুন্সি আদম ব্যবসা করে এবং বিদেশে লোক পাঠানোর নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু, তাদেরকে বিদেশে পাঠাতে না পারায় তারা তাকে মামলা করে পুলিশে অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "শহিদুজ্জামান রিপন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।