এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও নওগাঁ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম ফজলে রাব্বি বকু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ব্যক্তিগত সহকারী শাহেদুজ্জামান সুইট এই তথ্য নিশ্চিত করেছেন।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।
প্রয়াত ফজলে রাব্বির প্রথম জানাজা বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ এপ্রিল) বাদ জুমা দ্বিতীয় জানাজা নওগাঁ শহরের নওজোয়ান মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তৃতীয় জানাজা তার জন্মস্থান বগুড়ার আদমদিঘী উপজেলার হালালিয়া ছাতনী গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সাবেক এই আইনজীবীর মৃত্যুতে জেলা বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এইচ.এম জাহাঙ্গীর আলম শোক প্রকাশ করে বলেন, "ফজলে রাব্বি ছিলেন একজন অভিজ্ঞ আইনজীবী ও দক্ষ প্রশাসক। তার মৃত্যুতে নওগাঁর আইন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী রোববার (৬ এপ্রিল) আদালতের কার্যক্রম শুরু হলেও একদিনের কর্মবিরতি পালন করা হবে।"
১৯৩৮ সালের ১ অক্টোবর বগুড়ার আদমদিঘীর হালালিয়া ছাতনী গ্রামে জন্মগ্রহণ করেন ফজলে রাব্বি। রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০১৭ ও ২০২২ সালে দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন এবং নওগাঁর উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।