এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আনুমানিক বয়স ২৫ বছর। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
সরেজমিনে জানা যায়, উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের পাঁচ-ছয়"শ ফিট পশ্চিমে দক্ষিণ ওড়া নামক স্থানে মহাদেবপুর-শিবপুর রাস্তার পাশে ছোট একটি ঝোপের ভেতর লাশটি দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ মো. হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে সেটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এখন পর্যন্ত ওই লাশের প্রকৃত পরিচয় জানা যায়নি।
এপ্রিল ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।