এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সম্মানিত ঢাকা মহানগরবাসীর প্রতি পুলিশ বাহিনীর দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) এবং প্রবেশনার সাব-ইন্সপেক্টর (পিএসআই)দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি এর সভাপতিত্বে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিং অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ডিএমপি কমিশনার বলেন, এসআইরা পুলিশ বাহিনীর মেরুদণ্ড। বাংলাদেশ পুলিশের সুনাম ও দুর্নাম তাদের কাজের উপরই নির্ভর করে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সেবা প্রদানে এসআইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি তদন্ত প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি একটি জটিল কিন্তু অপরিহার্য দায়িত্ব। তদন্ত যেন সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমানে আদালতে জমা দেওয়া চার্জশিটের তুলনায় সাজার হার কম। এই হার বাড়াতে তদন্তের মান উন্নয়ন অপরিহার্য। প্রয়োজনে অভিজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ বলেন, নিয়োগ প্রক্রিয়া যেহেতু স্বচ্ছতার মাধ্যমে হয়েছে, তাই দায়িত্ব পালনের ক্ষেত্রেও স্বচ্ছতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সীমিত আয়ের মধ্যে থেকেও নিজেদের ও পরিবারের জীবন পরিচালনার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমরা চাকরিতে এসেছি জীবিকা, পরিবার ও সমাজের জন্য, এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য। অন্যদের কর্মকাণ্ডের দিকে না তাকিয়ে বরং নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
ডিএমপিতে কর্মরত ২,৩৪৪ জন এসআইদের মধ্যে প্রথম ধাপে ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন। নগরবাসীর জন্য পুলিশি সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সকল সাব-ইন্সপেক্টর এবং প্রবেশনার সাব-ইন্সপেক্টরদের জন্য এমন ব্রিফিং সেশন পরিচালনা করবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।
অক্টোবর ৮, ২০২৫
জানু ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।