এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সাগর (৩৬)।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ভোররাতে আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কোতয়ালী থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌকস একটি টিম এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই ২০২৫, বুধবার বিকেল আনুমানিক ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত সোহাগকে এলোপাতাড়ি আঘাত ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ ও র্যাব যৌথভাবে ১১ জনকে গ্রেফতার করে। সর্বশেষ মোঃ সাগর গ্রেফতার হওয়ায় এ মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে ৯ জন অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
সেপ্টেম্বর ১৭, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।