এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে ৯৩ জন ভর্তিচ্ছু। এছাড়া ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন, যেখানে প্রতিটি আসনের জন্য গড়ে ৪১ জন শিক্ষার্থী লড়ছেন।
এর আগে ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী এসব তথ্য জানান। তিনি বলেন, “গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এবার আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছি। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করা যাবে।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরিদর্শকের দায়িত্ব পালন করছেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। পরীক্ষার্থীদের কেন্দ্রের ভেতর প্রবেশের সময় কান, চোখ, মুখমণ্ডলসহ বিভিন্ন অংশ তল্লাশি করা হচ্ছে যাতে কেউ অসদুপায় অবলম্বন করতে না পারে। পরীক্ষার এক ঘণ্টা আগে থেকে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং হলের ভেতরে প্রবেশের সময়সীমা পরীক্ষার ৩০ মিনিট আগে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে কেউ আর কেন্দ্রে ঢুকতে পারবে না।
পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি কিংবা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থীরা হলে ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবে, তবে তা হলের নির্ধারিত একটি স্থানে জমা রাখতে হবে।
ফেব্রু ১৭, ২০২৬
ফেব্রু ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।