এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও দেশের সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) কাপ্তাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মো. সালাউদ্দিন রুবেলের উদ্যোগে কাপ্তাই ঢাকাইয়া কলোনি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মো. সালাউদ্দিন রুবেল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, দেশপ্রেম ও নৈতিকতার প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করে আমরা আজও শপথ নিই, সৎ পথে থেকে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখব।”
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
জাতীয় | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।