এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কক্সবাজারের কুতুবদিয়ায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও তাঁর ভাই মোজাহিদুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ ।
রবিবার (২১ এপ্রিল) ভোরে পুলিশের একাধিক টিম নজর আলী মাতবর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
উপজেলার কৈয়ারবিল মলমচরে একটি দরিদ্র পরিবারের সদস্যবদের ওপর হামলার ভিডিও প্রচার করায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কুতুবদিয়া প্রতিনিধি মিজানুর রহমানকে দিন দুপুরে হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে থানা সূত্র জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নজর আলী মাতবর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল ) বিকেলে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপজেলা আ'লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে হামলার শিকার হন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান।
সাংবাদিক মিজানুর রহমান জানান, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, তার দুই ভাই, ভাতিজা সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর এর নির্দেশে তার উপর সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় তিনি একই দিন থানায় মামলা করেন।
তিনি আরো জানান উপজেলা আওয়ামীলীগের সভাপতির পরিবারের সদস্যজদের পৃথক এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় একই দিন আরও দু'টি মামলা রুজু হয়েছে থানায়।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব এবং তাঁর ভাই মোজাহিদুল ইসলাম সেলিমকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যজমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজে মাতব্বর ও তার ভাই মুজাহিদুল ইসলাম সেলিম পুরো উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নাম মানিয়ে এরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন প্রকল্পের চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। এসবের কেউ প্রতিবাদ করলে তাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে।
অক্টোবর ২৭, ২০২৪
জুলাই ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।