এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) প্রেসক্লাবের হল রুমে এ আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর ইসলাম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া তানজিন। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু।
অনুষ্ঠানে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সরদার হারুন রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. বদরুদ্দোজা লস্কর, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম টিটোন, উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী, সাবেক যুগ্ম সম্পাদক এসএম ওমর আলী সনি, সাবেক কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক পলাশ দত্ত, সাংবাদিক রিপন বিশ্বাস, মো. মনিরুজ্জামান, বরুন বাড়ৈ, স্বপন দাস, মৃদুল দাসসহ অনেকে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল রহমান সরদার।
অক্টোবর ৩০, ২০২৫
অক্টোবর ১৪, ২০২৫
আগস্ট ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১৩ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৩ নভেম্বর, ২০২৬
ময়মনসিংহ | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।