এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাহিদুল ইসলাম শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুরের গোসাঁইরহাট থানার একটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলাটি ২০১৩ সালের ৭ ডিসেম্বর দায়ের হয় এবং এটি ১৮৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী ২০০২)-এর ধারা ১৯ এর অধীনে নথিভুক্ত। মামলা নং- ০৩, জিআর নং- ১৬৯/১৩, স্পেশাল ট্রাইব্যুনাল (শরীয়তপুর) মামলা নং- ১৪/২০১৪।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, “গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে জেলা ডিবি পুলিশের সহযোগিতায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অক্টোবর ২৬, ২০২৫
মার্চ ১৫, ২০২৫
নভেম্বর ৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।