এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে কামাল মিয়া-(৪০) নামে এক কারখানা মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। কামাল মিয়ার বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়।
শনিবার বেলা সোয়া তিনটার দিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে পলিথিন তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন।
অভিযান সূত্র জানায়, অবৈধভাবে পলিথিন প্রস্তুত করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানায় মালিককে আটক করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ এর ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন আদালত।
ডিসেম্বর ২০, ২০২৪
মার্চ ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।