এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছাদের খার ডাঙ্গী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তাফসান হোসেন (৬) ও লামিম আক্তার (১৪)। তাফসান ছাদের খার ডাঙ্গী গ্রামের মুকুল ফকিরের ছোট ছেলে এবং লামিম একই গ্রামের জামাল ফকিরের মেঝ মেয়ে। তাফসান তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট এবং লামিম এক ভাই তিন বোনের মধ্যে মেঝ।
নিহতদের চাচাতো ভাই আল-আমিন (২০) জানান, দুপুরে তারা পুকুরে গোসল করতে গেলে অসাবধানতাবশত পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন এসে তাঁদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে কিছুক্ষণ পর পুকুরের পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়।
তাদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান দুজনকেই মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই ভাই-বোনের এমন করুণ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মার্চ ৪, ২০২৬
ফেব্রু ৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।